ইশতিয়াক আহমেদের হাতে নির্যাতনের শিকার হয়েছি: রাশেদ খান
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশি নির্যাতনের অভিযোগে সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে করা অভিযোগের তদন্তের অগ্রগতি জানতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে সাংবাদিকদের তিনি বলেন, ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে করা অভিযোগের তদন্তের অগ্রগতি জানতে তিনি সেখানে এসেছেন। তাঁর দাবি, ওই সময় ইশতিয়াক আহমেদের হাতে তিনি নির্যাতনের শিকার হয়েছিলেন।
রাশেদ খান আরও জানান, ট্রাইব্যুনাল থেকে তাকে বলা হয়েছে, মামলাটির জন্য একজন সাক্ষী প্রয়োজন। তিনি এ ঘটনার ন্যায়বিচার পাওয়ার আশা প্রকাশ করেন।
এদিকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় রাশেদ খানকে নির্যাতনের অভিযোগে সাবেক এডিসি ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।









