মক্কায় হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়া ইমানি দায়িত্ব: জামায়াত আমির

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পিএম
মক্কায় হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়া ইমানি দায়িত্ব: জামায়াত আমির

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


পবিত্র মক্কা নগরীতে যেকোনো ধরনের হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়া ও নিন্দা জানানো নৈতিক ও ইমানি দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।


বুধবার (১৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।


ডা. শফিকুর রহমান বলেন, পবিত্র মক্কা নগরী কাবা শরিফের কারণে সম্মানিত। এটি পৃথিবীর অন্যতম পবিত্র স্থান। সেখানে কোনো ধরনের হামলা হলে এর বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নিন্দা জানানো নৈতিক ও ইমানি দায়িত্ব।


তিনি বলেন, ‘এ ঘটনার তীব্র নিন্দা জানাই। হামলাকারী হুতি হোক কিংবা যে কেউ হোক, এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’