বান্দরবানে দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে সরকারি অনুদানের চেক বিতরণ
সংগৃহীত
মো. ওমর ফারুক, বান্দরবান সদর প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন পূজামণ্ডপের অনুকূলে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বান্দরবান পার্বত্য জেলায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু, এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে বিভিন্ন পূজামণ্ডপের অনুকূলে এ অনুদানের চেক বিতরণ করা হয়। এর মাধ্যমে পূজা উদ্যাপন কমিটিগুলো উৎসব আয়োজনের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা পাবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বজায় রেখে ধর্মীয় উৎসব উদ্যাপনের গুরুত্বও তুলে ধরা হয়।
এমকে/বিএম২৪









