ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বান্দরবানে পুরস্কার বিতরণ

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৪ পিএম
ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বান্দরবানে পুরস্কার বিতরণ

ছবি: বিডি মেইল

রমজান আলী, বান্দরবান প্রতিনিধি


জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দরবান শাখার উদ্যোগে শিশু-কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


রোববার (১৫ নভেম্বর) বান্দরবান জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে শিশু-কিশোরদের পাশাপাশি অভিভাবকরাও উপস্থিত ছিলেন।


শাখা পরিচালক মাহীর ইরতিসামের পরিচালনায় এবং সহকারী পরিচালক সাফওয়ান আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক এস এম মনজুরুল হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের সহকারী প্রধান পরিচালক আশরাফুল ইসলাম।


এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক রাকিবুজ্জামান এবং বান্দরবান জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু জাফর।


আয়োজকেরা জানান, ১৯৭৪ সালের ২৮ সেপ্টেম্বর ফুলকুঁড়ি আসর প্রতিষ্ঠিত হয়। ২০২৬ সালে সংগঠনটি ৫২ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে সেপ্টেম্বর ও অক্টোবর মাসজুড়ে বান্দরবান জেলার সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে মাইন্ড ম্যারাথন, চিত্রাঙ্কন, সংগীত, আবৃত্তি ও কিরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়।


এসব প্রতিযোগিতার বিভিন্ন পর্বে মোট ৬৩ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। রোববার আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।