দক্ষিণ পাহাড়তলীতে নির্মিত দৃষ্টিনন্দন ফকিরখীল সড়ক, শিগগিরই উদ্বোধন

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম
দক্ষিণ পাহাড়তলীতে নির্মিত দৃষ্টিনন্দন ফকিরখীল সড়ক, শিগগিরই উদ্বোধন

ছবি: বিডি মেইল

মো. কামাল উদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি


চট্টগ্রাম নগরীর ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন ফকিরখীল সড়ক। নগরীর যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং স্থানীয় বাসিন্দাদের চলাচল আরও স্বাচ্ছন্দ্যময় করতে সড়কটি নির্মাণ করা হয়েছে।


চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেনের উদ্যোগ ও পরিকল্পনায় সড়কটির নির্মাণকাজ বাস্তবায়িত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।


দীর্ঘদিনের প্রত্যাশিত এ সড়ক নতুনভাবে নির্মিত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের যাতায়াত সহজ হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি এলাকার সৌন্দর্য বৃদ্ধি এবং নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারণেও সড়কটি ভূমিকা রাখবে।


সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, খুব শিগগিরই সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।


নগরীর অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে ফকিরখীল সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে।