পাবনা পৌর ১৫ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০৭:৩৬ পিএম
পাবনা পৌর ১৫ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

সূত্রঃ সংগৃহীত

পাবনা প্রতিনিধি :



প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাবনা পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে আজ ৯ আগস্ট বিকেলে

পাবনা মানসিক হাসপাতাল, শ্রী শ্রী অনুকূলচন্দ্র আশ্রম ও পাবনা মেডিকেল কলেজ প্রাঙ্গণ এ বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হয়।

পাবনা পৌর ১৫ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সোহাগ হোসেনের আয়োজনে এবং সদস্য সচিব মোহাম্মদ এনামুল হোসেনের ব্যবস্থাপনায় কর্মসূচিতে পাবনা পৌর যুবদলের আহ্বায়ক সাইদুল ইসলাম রুপম।

১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মালিথা, পাবনা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহিন শেখ। ১৪ নং ওয়ার্ড বিএনপি সাবেক সদস্য সচিব- মোঃ শাহ জালাল।

কর্মসূচিতে পৌর যুবদলের আহ্বায়ক রুপম বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

১৪ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব এনামুল হোসেন জানান - “বৃক্ষ শুধু প্রকৃতির সৌন্দর্য বাড়ায় না, মানুষের জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ পরিবেশ নিশ্চিত করে। তাই বৃক্ষরোপণকে আমরা শুধু একটি কর্মসূচি হিসেবে নয়, সামাজিক দায়িত্ব হিসেবে দেখছি। আজ যে চারাগুলো রোপণ করা হলো, আগামী দিনে সেগুলোই পাবনাকে আরও সবুজ ও বাসযোগ্য করে তুলবে।”

এসময় আরো উপস্থিত ছিলেন - ৯ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব - মোহাম্মদ হেলাল শেখ

, ১৪ নংওয়ার্ড যুবদল আহ্বায়ক- মিজানুর রহমান রাজা,১৪ নং ওয়ার্ড যুবদল সদস্য সচিব- মোঃ হাফিজুর রহমান, ১০ নং ওয়ার্ড যুবদল আহ্বায়ক- মো সাইফুল ইসলাম,১৩ নম্বর ওয়ার্ড যুবদল আহবায়ক - মোঃ আশিক শেখ, স্বেচ্ছাসেবক দল নেতা - মেহরাব এইচ গাফফার, পাবনা জেলা ছাত্রদল সাবেক সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক- নুর আল ফারাদ প্রান্তিকযুব নেতা - মো সাদ্দাম হোসেন, সোহেল রানা ইমন, মোহাম্মদ রাসেল, সিয়াম, রাতুল, জিম ছাত্রনেতা মেহেদী সহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

এ সময় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয় এবং রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্বারোপ করা হয়।



এমকে/বিএম২৪