পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সংগৃহীত
মোঃ শরীফ উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সুনামগঞ্জ জেলা শাখা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলা, বিভিন্ন উপজেলা ও পৌর ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
কর্মসূচির অংশ হিসেবে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হয়।
সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া, অ্যাডভোকেট আহাদ জুয়েল, মঈনুল ইসলাম, আনোয়ার আলম, সৈয়দ মুহাদ্দিস, বাহাউদ্দীন শাহী, মনসুর আহমদ, ওমর ফারুক ও সামছুর রহমান।
এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মঈনুল ইসলাম সাজু, নুর জালাল মন্টি, অ্যাডভোকেট আতিকুর রহমান আতিক, মাসুম বিল্লাহ, সদস্য ও দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক ছাদিকুর রহমান চৌধুরী, আতহাব চৌধুরী হাসান, আসাদুজ্জামান সাগর, এজে মনন, মাসুম আহমেদ, শাখাওয়াত হোসেন পলাশ, সুহিন আহমেদ, সৌরভ, মোস্তাক আহমেদ, তারেক হোসেন রাজ, লুতফুর রহমান তালুকদার ও নাছির আলীসহ জেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম দুলু ও সদস্য সচিব অ্যাডভোকেট দীপংকর বনিক সুজিত; সুনামগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুশাররফ হোসেন ও সদস্য সচিব মহিম উদ্দিন; বিশ্বম্ভরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোক্তার হোসেন ও সদস্য সচিব রনেল তালুকদার; জামালগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জায়েদ আহমদ; ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী; দিরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজিব রশিদ চৌধুরী ও সদস্য সচিব রাকিব মিয়া; দিরাই পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কবির হোসেন সর্দার; শাল্লা উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিন ও সদস্য সচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী; শান্তিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরমান উদ্দিন ও সদস্য সচিব জিয়াউর রহমান তুহিন; ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাকি বিল্লাহ এবং দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদুর রহমান এরশাদ ও সদস্য সচিব শামীম পাশা রিগেনসহ বিভিন্ন উপজেলা ও ইউনিটের নেতৃবৃন্দ।
পথসভায় বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন বলেও প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
এমকে/বিএম২৪









