পঞ্চগড়ে ৫৮ বস্তা সার জব্দ, জরিমানা ৪৫ হাজার টাকা
সূত্রঃ সংগৃহীত
সাইয়্যেদ মুহাম্মদ শান্ত, পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পৃথক দুটি অভিযানে অবৈধভাবে পরিবহন ও মজুদ করা ৫৮ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় এক ব্যবসায়ী ও তিন ভ্যানচালককে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার তিরনইহাট ইউনিয়নে পৃথক অভিযান দুটি পরিচালনা করা হয়।
অভিযানে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ভ্যানচালক আক্তারুল, সাহেদুল ও ছানোয়ার হোসেনকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সার সরবরাহকারী প্রতিষ্ঠান ‘রেশমা ট্রেডার্স’-এর ম্যানেজার শাকিল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের একপর্যায়ে মানিক ইসলামের বাড়ি থেকে আরও ২৩ বস্তা সার জব্দ করা হয়। সব মিলিয়ে পৃথক অভিযানে মোট ৫৮ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়।
জব্দ করা সার কৃষি অফিসের মাধ্যমে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।
এমকে/বিএম২৪









