দ্বিতীয় মেয়াদে এনডিএফের কেন্দ্রীয় সেক্রেটারি নির্বাচিত অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল
ফাইল ছবি
রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি
চিকিৎসকদের অন্যতম শীর্ষ সংগঠন ন্যাশনাল ডক্টর’স ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় সেক্রেটারি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল।
সংগঠনটির কেন্দ্রীয় নির্বাচনে সদস্যদের আস্থা অর্জন করে দ্বিতীয়বারের মতো গুরুত্বপূর্ণ এ পদে নির্বাচিত হয়েছেন তিনি। তাঁর পুনর্নির্বাচনে চিকিৎসক সমাজ ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।
এদিকে, অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল দ্বিতীয়বারের মতো ন্যাশনাল ডক্টর’স ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় সেক্রেটারি নির্বাচিত হওয়ায় ‘শরীয়তপুর দিগন্ত’ পরিবারের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
এক অভিনন্দন বার্তায় ‘শরীয়তপুর দিগন্ত’ পরিবার তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পেশাগত ও সাংগঠনিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছে।
এমকে/বিএম২৪









