চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ সদস্য গ্রেপ্তার
ছবি: বিডি মেইল
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ২০টি বাঁশের লাঠি, ২০টি ইটের টুকরা ও ১২টি কাচের টুকরা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে বাকলিয়া থানাধীন নতুন ফিশারিঘাট সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা মো. সম্রাট হোসেন (২৫) এবং চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা মোহাম্মদ আলী (২৬)। তারা দুজনই বর্তমানে বাকলিয়া থানা এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, অভিযানের সময় গ্রেপ্তার দুজনের হেফাজত থেকে বিভিন্ন আকারের ২০টি বাঁশের লাঠি, ২০টি ইটের টুকরা এবং ১২টি কাচের টুকরা উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় বাকলিয়া থানায় ১৪ নভেম্বর ২০২৬ তারিখে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(২), ৭, ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ২০।
পরে গ্রেপ্তার দুজনকে পুলিশি পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।









