ঝিনাইদহে পুলিশ সুপারের নেতৃত্বে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ
সূত্রঃ ছবি: বিডিমেইল
মো.আসাদুজ্জামান, বিশেষ প্রতিনিধি
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষ্যে ঝিনাইদহে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান (পিপিএম-সেবা) এর নেতৃত্বে জেলা পুলিশের সদস্যবৃন্দ।
বুধবার (৫ আগস্ট) সকালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে উপস্থিত সকলে জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত প্রার্থনা ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। সেসময় ঝিনাইদহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জুলাই অভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সদস্যবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত থেকে শহীদদের প্রতি তাদের ভালোবাসা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।
পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত শেষে সকাল সাড়ে ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন কক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় অংশগ্রহণ করেন পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস্ বিন হাছান।
আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে ঝিনাইদহ পুলিশ সুপার জুলাই আন্দোলনের শহীদদের দেশের জন্য তাদের এই মহান ও ঐতিহাসিক আত্মত্যাগকে বিনম্র চিত্তে স্মরণ করেন। সেসময় বক্তব্য প্রদানকালে তিনি শহীদ ও আহত পরিবারগুলোর পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি একটি বৈষম্যহীন ও প্রগতিশীল সমাজ গঠনে ঝিনাইদহ জেলা পুলিশের সার্বিক সহযোগিতা ও পেশাদারিত্বের কথা পুনর্ব্যক্ত করেন।
এমকে/বিডিমেইল








