জয়পুরহাটের কড়িয়া বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পিএম
জয়পুরহাটের কড়িয়া বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

সূত্রঃ সংগৃহীত

জয়পুরহাট জেলা প্রতিনিধি: মোহন চন্দ্র


জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় কড়িয়া বাজার বণিক সমিতির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তামবিরুল ইসলাম। আমন্ত্রিত অতিথি ছিলেন পাঁচবিবি বণিক সমিতির সাধারণ সম্পাদক শ্রী জীবন কৃষ্ণ সরকার বাস্পি।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নম্বর আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মামুনুর রশিদ মিল্টন, ইউপি সদস্য মো. নুরুল হুদা, মো. রুহুল আমিন এবং সংরক্ষিত নারী ইউপি সদস্য মোছা. তহমিনা বেগম।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কড়িয়া বাজার বণিক সমিতির সভাপতি নাসির উদ্দীন মন্ডল।


সভায় কড়িয়া বাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা এবং বাজারের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। বক্তারা ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা, বাজারের পরিবেশ উন্নয়ন এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।


এমকে/বিএম২৪