ভক্তের বুকে নিজের ট্যাটু দেখে অবাক শেহনাজ গিল

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ এএম
ভক্তের বুকে নিজের ট্যাটু দেখে অবাক শেহনাজ গিল

সূত্রঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক


ভারতীয় অভিনেত্রী ও মডেল শেহনাজ গিলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে এক ভক্ত নিজের বুকে তার মুখাবয়বের ট্যাটু করিয়েছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বিষয়টি সামনে আসার পর বিস্ময় প্রকাশ করেছেন শেহনাজ।


ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই ভক্ত শার্টের বোতাম খুলে শেহনাজকে নিজের বুকে আঁকা তারকার ছবির ট্যাটুটি দেখাচ্ছেন। এটি দেখে কিছুটা অবাক হয়ে শেহনাজ পাঞ্জাবি ভাষায় জানতে চান, কেন নিজেকে কষ্ট দিয়ে তিনি এমন ট্যাটু করিয়েছেন।


জবাবে ওই ব্যক্তি জানান, তিনি শেহনাজের বড় ভক্ত। পরে শেহনাজ তাকে ধন্যবাদ জানান এবং করমর্দন করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।


ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যেও নানা প্রতিক্রিয়া দেখা গেছে। এক ব্যক্তি মন্তব্য করেন, ওই ভক্ত এর আগেও হাতে শেহনাজের নাম বা ছবি ট্যাটু করিয়েছিলেন। তখন শেহনাজ তাকে বুকে আর কোনো ট্যাটু না করার অনুরোধ জানিয়েছিলেন।


উল্লেখ্য, ‘বিগ বস’ খ্যাত পাঞ্জাবি তারকা শেহনাজ গিল ভক্তদের সঙ্গে খোলামেলা মিথস্ক্রিয়া এবং সামাজিক মাধ্যমে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে প্রায়ই আলোচনায় থাকেন।



এমকে/বিএম২৪