হত্যা মামলা রুজুর ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকায় দুই আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পিএম
হত্যা মামলা রুজুর ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকায় দুই আসামি গ্রেপ্তার

সূত্রঃ বিডি মেইল

সিজান হোসেন, মোহাম্মদপুর প্রতিনিধি


ঠাকুরগাঁওয়ের হরিপুর থানায় হত্যা মামলা দায়েরের ৪৮ ঘণ্টার মধ্যে মামলার এজাহারভুক্ত ১ ও ২ নম্বর আসামিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।


গ্রেপ্তার দুজন হলেন—হাবিব (২৩) ও রবিউল (২৫)।


র‍্যাব-২-এর তথ্য অনুযায়ী, রাজধানীর মোহাম্মদপুর থানাধীন শেরেবাংলা নগর থানা এলাকার একটি স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


র‍্যাব জানায়, হরিপুর থানায় হত্যা মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে র‍্যাব-২। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের ঢাকায় অবস্থানের বিষয়টি শনাক্ত করা হয়। পরে সেখানে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ১ ও ২ নম্বর আসামি হাবিব ও রবিউলকে গ্রেপ্তার করা হয়।


র‍্যাব-২ আরও জানায়, গ্রেপ্তারের পর আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।