জুলাই-৬ হল ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি ইমরান সম্পাদক নিশান
ফাইল ছবি
মো. বাপ্পি হোসেন, পাবিপ্রবি প্রতিনিধি
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) জুলাই-৬ হল শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আল-ইমরান এবং সাধারণ সম্পাদক হয়েছেন গণিত বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নিশান প্রামাণিক নূর।
রোববার (১৫ নভেম্বর) পাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক কে এম তরিকুল ইসলামের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে মো. রুহুল আমিন হৃদয়কে। সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন উজ্জ্বল কুমার রায়, মো. মুবতাসিম ফাহিম, মো. আওলাদ আলী, মো. রশিদ আলী, মো. আব্দুল আওয়াল, মো. রবিউল ইসলাম রাজীব, মো. জোবায়ের হোসেন, মো. হৃদয় আলী, মুশফিকুর রহমান ত্বকি, মো. কামরুজ্জামান হাসান, মো. আব্দুল হাকিম, ওমর ফারুক, শান্তনু রায়, মো. ইব্রাহিম হোসেন, রাব্বি হোসেন সিয়াম, মো. ইমন খান, মো. রাহাত আলী, শেখর কর্মকার, স্বপ্নীল পোদ্দার জয়, আমান উল্লাহ আমান, জান্নাতুল ফেরদৌস মিথুন, মো. আল-মামুন তাকবির ও মো. মুশফিকুর শাহরিয়ার।
কমিটিতে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন রিয়াজ আহমেদ রনি। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন রওনক হাসনাত বিশ্বাস নিবিড়, এনামুল হক ইমন, ইমরান হাসান, রাশেদ রানা ও রকিবুল ইসলাম রকি।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. রিফাত হোসেন, দপ্তর সম্পাদক তামজীদ হোসেন সিয়াম, প্রচার সম্পাদক সাফিউল ইসলাম সামি, সমাজসেবা সম্পাদক মো. রেজওয়ান হোসেন রিমন, ক্যান্টিন বিষয়ক সম্পাদক সৌরভ ঘোষ, ক্রীড়া সম্পাদক মো. সাজু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক বায়েজিদ ইসলাম, আইন বিষয়ক সম্পাদক তারেক হোসাইন এবং তথ্য ও গবেষণা সম্পাদক ওহাহেদ আনান নাঈম।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক নিশান প্রামাণিক নূর বলেন, “আমি এই দায়িত্বকে কেবল একটি সাংগঠনিক পদ হিসেবে নয়, বরং শিক্ষার্থীদের অধিকার আদায়, কল্যাণ ও সার্বিক উন্নয়নে কাজ করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ এবং আমানত হিসেবে বিবেচনা করছি। আমার প্রথম ও প্রধান লক্ষ্য হবে হলের প্রতিটি শিক্ষার্থীর পাশে থাকা, তাদের ন্যায্য অধিকার ও যৌক্তিক দাবিগুলো নিয়ে কাজ করা এবং শিক্ষার্থীবান্ধব, নিরাপদ ও সুন্দর আবাসিক পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখা।”
সভাপতি মো. আল-ইমরান বলেন, “আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমার ওপর অর্পিত এই দায়িত্ব সাহসিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই। শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা, বিদ্যমান নানাবিধ সংকটের সমাধান এবং কল্যাণমূলক কাজই হবে আমাদের মূল লক্ষ্য। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে হলসহ সমগ্র বিশ্ববিদ্যালয়কে শতভাগ মাদকমুক্ত, পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ হিসেবে গড়ে তুলতে কাজ করব। আমরা শুধুমাত্র পদ-পদবির রাজনীতি নয়, শিক্ষার্থীদের কল্যাণে রাজনীতি চর্চা করতে চাই।”
বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এমকে/বিএম২৪








