কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
ছবি: বিডি মেইল
স্টাফ রিপোর্টার
সারাদেশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা, নাশকতা এবং দেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে সাতক্ষীরার কালিগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদল।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় কালিগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে কালিগঞ্জ উপজেলা ছাত্রদল ও কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নিজেদের প্রতিবাদ ও অবস্থান তুলে ধরেন।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সারাদেশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নৈরাজ্য, বিশৃঙ্খলা, নাশকতা এবং দেশবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।
উপজেলা ও কলেজ পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি মুখর হয়ে ওঠে। উপজেলা পরিষদের সামনে মিছিল শেষ হওয়ার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
এমকে/বিএম২৪









