প্রায় ৮৪ দিন পর শুরু হচ্ছে পবিত্র রমজান

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পিএম
প্রায় ৮৪ দিন পর শুরু হচ্ছে পবিত্র রমজান

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


পবিত্র রমজান মাস শুরু হতে এখনো কয়েক মাস বাকি। তবে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে শুরু হতে পারে পবিত্র রমজান। সেই হিসাবে রমজান মাস শুরু হতে বাকি আর মাত্র ৮৪ দিন।


রমজান মাস ২৯ নাকি ৩০ দিনের হবে, তার ওপর নির্ভর করে আগামী বছরের ৯ অথবা ১০ মার্চ পালিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর।


তবে রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে।


এমকে/বিএম২৪