চুয়াডাঙ্গায় ৩ হাজার ইয়াবাসহ আওয়ামী লীগের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক
সূত্রঃ সংগৃহীত
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন ওরফে ‘বাঘ দেলোয়ারকে’ প্রায় ৩ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (১৯ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গা টার্মিনাল এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, পূর্ব তথ্যের ভিত্তিতে টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পূর্বাশা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে দেলোয়ার হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে প্রায় ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দেলোয়ার হোসেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এমকে/বিএম২৪









