খুলনা সদর থানার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত
সংগৃহীত
মো. আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) খুলনা সদর থানার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) খুলনা সদর থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের নিরালা আবাসিক, প্রান্তিক আবাসিক, মুসলমানপাড়া, রায়পাড়া, বিএকে রোড, তেঁতুলতলা ও আশপাশের এলাকার বাসিন্দা এবং কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের নিয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে কমিউনিটি পুলিশিং কার্যক্রমের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁদের এলাকার নানা সমস্যা তুলে ধরেন এবং সেগুলোর সমাধানে নিজেদের মতামত ও পরামর্শ দেন।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, যোগাযোগ ও আস্থার সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় সমস্যার সমাধান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ ও জনগণের সম্মিলিত ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এমকে/বিএম২৪









