খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পিএম
খুলনায় জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগ, বন্ধ দোকান

সংগৃহীত

মো: আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি


খুলনা নগরীর পিটিআই ও টুটপাড়া সেন্ট্রাল রোডের মাঝামাঝি এলাকায় অবস্থিত জাহিদ ইলেকট্রিক দোকানে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনার পর দোকানটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।


একসময় শান্তির নগরী হিসেবে পরিচিত খুলনায় সাম্প্রতিক সময়ে খুন, ছিনতাই, মাদক, চুরি ও চাঁদাবাজির মতো অপরাধ নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদা দাবির অভিযোগ ব্যবসায়ী মহলে নতুন করে আতঙ্ক সৃষ্টি করছে।


নগরবাসীর প্রশ্ন, খুলনায় সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? শিশু থেকে বৃদ্ধ, ব্যবসায়ী থেকে চাকরিজীবী—কেউ কি নিরাপদে চলাফেরা করতে পারছেন? দিনের বেলায় বাইরে কিংবা রাতের বেলায় নিজ বাড়িতে, সবখানেই নিরাপত্তাহীনতার শঙ্কা প্রকাশ করছেন অনেকে।


এ পরিস্থিতিতে অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ চান নগরবাসী। শুধু আশ্বাস নয়, চাঁদাবাজি, মাদক, ছিনতাই ও হত্যাসহ সব ধরনের অপরাধ দমনে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।


এদিকে জাহিদ ইলেকট্রিকে চাঁদা দাবির অভিযোগটি সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।


খুলনাবাসীর প্রত্যাশা, প্রশাসনের কার্যকর উদ্যোগের মাধ্যমে আবারও ফিরে আসবে নিরাপদ ও শান্তির নগরীর পরিবেশ।


এমকে/বিএম২৪