কালিয়াকৈরে প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
ছবি: বিডি মেইল
শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রঘুনাথপুর ফুটবল মাঠে প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আয়োজিত এ টুর্নামেন্টে স্থানীয় ফুটবলপ্রেমী ও ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন।
রঘুনাথপুর ফুটবল মাঠ কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান।
টুর্নামেন্টের উদ্বোধন করেন শাহরি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. সামান উদ্দিন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন মো. আমিনুল ইসলাম এবং পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন মো. নাসির উদ্দিন।
এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শহিদুল ইসলাম, টিপু, পারভেজ আহমেদ, রাজু আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
টুর্নামেন্টে মধ্যপাড়া ইয়ংস্টার ক্লাব ও এআরবি ফুটবল একাদশ অংশ নেয়। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন এইচ আর ফুটবল একাডেমির খেলোয়াড় আকাশ।
স্থানীয় পর্যায়ে ফুটবল খেলার প্রসার ও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকেরা।









