কার্নিভালের নামে ঝাউবনে কুঠার, নিধনকারীদের আইনের আওতায় আনার দাবি এমপি লুৎফুর রহমানের

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ১০:০৬ পিএম
কার্নিভালের নামে ঝাউবনে কুঠার, নিধনকারীদের আইনের আওতায় আনার দাবি এমপি লুৎফুর রহমানের

সংগৃহীত

জেলা প্রতিনিধি


কক্সবাজারের পর্যটন কার্নিভালের নামে ঝাউবন নিধনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংসদ সদস্য লুৎফুর রহমান।


সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “কক্সবাজার পর্যটন কার্নিভালের নামে ঝাউবন নিধনকারীদের আইনের আওতায় আনা দরকার।”


এমপি লুৎফুর রহমানের এই বক্তব্যের মধ্য দিয়ে পর্যটন আয়োজনের নামে ঝাউবন নিধনের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।


কক্সবাজারের উপকূলীয় পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ঝাউবনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই পর্যটন আয়োজন ও উন্নয়ন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে পরিবেশ সংরক্ষণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি উঠেছে।


ঝাউবন নিধনের সঙ্গে কারা জড়িত, কী কারণে গাছ কাটা হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিয়েছে, তা খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।


স্থানীয়দের প্রত্যাশা, কক্সবাজারের পর্যটন উন্নয়ন হোক, তবে তা যেন প্রকৃতি ও পরিবেশ ধ্বংসের বিনিময়ে না হয়।


এমকে/বিএম২৪