কারাগারে মারা গেলেন সাবেক এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫০ পিএম
কারাগারে মারা গেলেন সাবেক এমপি রমেশ চন্দ্র সেন

ডেস্ক রিপোর্টঃ

ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন কারাগারে মারা গেছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর জেলা কারাগারে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারা কর্তৃপক্ষ জানায়, মৃত্যুর পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে চিকিৎসকদের প্রতিবেদন ও পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।

রমেশ চন্দ্র সেন দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি একাধিকবার ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং একসময় পানি সম্পদমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

বা/মে২৪/ফা