র্যাবের অভিযানে বাসযাত্রীর ব্যাগে ৩৮ বোতল ফেনসিডিল, গ্রেপ্তার ১
ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো:
রাজশাহী নগরীর বেলপুকুর এলাকায় র্যাবের অভিযানে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩৮ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৫।
রোববার দুপুরে র্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিঙ্গপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, শনিবার (তারিখ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব হেডকোয়ার্টার্স ইন্টেলিজেন্স উইংয়ের সহযোগিতায় র্যাব-৫, সিপিএসসি’র একটি দল বেলপুকুর থানাধীন বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে। তথ্য ছিল, সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে শহরে আনা হচ্ছে।
এরই প্রেক্ষিতে দুপুর দুইটার দিকে বেলপুকুর বাইপাস মোড়ে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। সেখানে হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে এক যাত্রীর ব্যাগ থেকে ৩৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য জব্দ করে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।









