নানিয়ারচরে এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী দিলো সেনাবাহিনী

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১২:৩২ এএম
নানিয়ারচরে এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী দিলো সেনাবাহিনী

চাই সুই উ মারমা,  রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বুড়িঘাট আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী-২০২৬ এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর জোনের বুড়িঘাট আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মোঃ সামিউল ইসলাম সিয়াম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে মনোযোগ সহকারে পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভবিষ্যতে দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানের এক পর্যায়ে নানিয়ারচর জোনের পক্ষ থেকে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়।