চবি শাখায় গ্রীন ভয়েসের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১১:২১ পিএম
চবি শাখায় গ্রীন ভয়েসের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েসের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। 

১৮ এপ্রিল (শনিবার) দিনব্যাপী বর্ণাঢ্য এ আয়োজন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গ্রীন ভয়েস শাখার কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

 র‍্যালি, খেলাধুলা ও প্রতিযোগিতামূলক বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। আয়োজনটি ছিল প্রাণবন্ত, উৎসবমুখর এবং অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ছিল অনন্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ও বর্তমান কমিটির ছাত্র উপদেষ্টা ইয়াসিন আরাফাত রাফি সরকার, বর্তমান সভাপতি অনিক সরকার,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আহমেদ মুনহা,আপন বিষয়ক সম্পাদক সৌরভ হাসান সহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং সাধারণ সদস্যরা।

দিনব্যাপী আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হাড়ি ভাঙ্গা খেলায় প্রথম স্থান অর্জন করেন এসআই শুভ, দ্বিতীয় হন রাফি এবং তৃতীয় হন সৌরভ। কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন মোঃ মামুন হাসান, দ্বিতীয় হন আব্দুল্লাহ আল মামুন এবং তৃতীয় হন শামীম।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়

চবি গ্রীন ভয়েস শাখার সভাপতি অনিক সরকার বলেন, “গ্রীন ভয়েস শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের দায়িত্ব ও ভালোবাসার জায়গা। পরিবেশকে সুন্দর ও বাসযোগ্য রাখতে হলে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। আজকের এই আয়োজন প্রমাণ করে, আমরা চাইলে সম্মিলিতভাবে আরও বড় ও ইতিবাচক পরিবর্তন আনতে পারি।”

সাবেক সভাপতি রাফি সরকার বলেন, “গ্রীন ভয়েসের প্রতিটি সাফল্যের পেছনে রয়েছে সদস্যদের আন্তরিকতা ও পরিশ্রম। নতুন প্রজন্ম এই সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাবে—এই বিশ্বাস থেকেই আমরা সবসময় অনুপ্রাণিত হই।”