কাতারে ঘুমন্ত অবস্থায় খুলনা মফস্বল প্রেসক্লাব সহ-সভাপতির ভাগ্নের মৃত্যু
সূত্রঃ সংগৃহীত
জেলা প্রতিনিধি
খুলনা মফস্বল প্রেসক্লাবের সহ-সভাপতি মারুফা বেগমের ভাগ্নে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জানা গেছে, জীবিকার তাগিদে তিনি কাতারে চাকরি করতেন। গত বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়।
তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার অথবা শনিবার তার মরদেহ দেশে আনার কথা রয়েছে। দেশে আনার পর পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী জানাজা ও দাফনের কার্যক্রম সম্পন্ন করা হবে।
তার মৃত্যুতে খুলনা মফস্বল প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।
এমকে/বিএম২৪









