এসিড মামলা এজাহারভুক্ত আসামি মোজাহার গ্রেপ্তার

প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৩ পিএম
এসিড মামলা এজাহারভুক্ত আসামি মোজাহার গ্রেপ্তার

ডেস্ক রিপোর্টঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার একটি এসিড সন্ত্রাস মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি মোঃ মোজাহার আলীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

জানা গেছে, ভূরুঙ্গামারী থানার মামলা নং–২২, তারিখ ২৫/১১/২০২৫ ইং, এসিড অপরাধ দমন আইন ২০০২-এর ৫(ক)/৫(খ)/৭ ধারাসহ দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/ ৪২৭/১১৪ ধারায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামি মোঃ মোজাহার আলী (৫৮), পিতা—মৃত সিবাত উদ্দিন, সাং—উত্তর বৈলদিয়া, থানা—কচাকাটা, জেলা—কুড়িগ্রামকে সোমবার (২ ফেব্রুয়ারী) গ্রেপ্তার করে এবং মঙ্গলবার সকালে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আজিম উদ্দিন জানান, মামলার ঘটনাস্থলের পাশেই ১ নম্বর আসামির বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বা/মে২৪/ফা