আমতলীতে ১০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার
সূত্রঃ সংগৃহীত
আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীতে ১০০ গ্রাম গাঁজাসহ জোসনা বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাত ৯টার দিকে উপজেলার মহিষকাটা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জোসনা বেগম মহিষকাটা বাজারের সাইদুল মোল্লার স্ত্রী।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন জানান, জোসনা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।









