আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের স্বপ্নের সংসার, সহযোগিতা চান মান্না-মুন্না

প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৯ এএম
আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের স্বপ্নের সংসার, সহযোগিতা চান মান্না-মুন্না

ছবি: সংগৃহীত

মো. আব্দুর রউফ, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি


নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় আনন্দনগরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে মান্না ও মুন্না নামে দুই ভাইয়ের সাজানো সংসার পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। এখন নতুন করে ঘর বাঁধতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করছেন তাঁরা।


দুই ভাইয়ের দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে ওঠা সংসারে ছিল সুখে থাকার স্বপ্ন। কিন্তু বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুন মুহূর্তেই সবকিছু কেড়ে নেয়। আগুনে পুড়ে যায় তাঁদের সঞ্চিত সম্পদ ও সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র। সাজানো ঘরটি পরিণত হয় ধ্বংসস্তূপে।


অগ্নিকাণ্ডের পর পরিবারটির স্বাভাবিক জীবনযাত্রা থমকে গেছে। নতুন করে ঘর তৈরি ও সংসার গুছিয়ে নেওয়ার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন দুই ভাই। একা এই পরিস্থিতি কাটিয়ে ওঠা তাঁদের পক্ষে কঠিন হয়ে পড়েছে।


এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি, জনপ্রতিনিধি ও মানবিক সংগঠনগুলোর প্রতি সহযোগিতার আবেদন জানানো হয়েছে।


মান্না ও মুন্নার পরিবারের এখন প্রয়োজন মানুষের সহমর্মিতা ও সহযোগিতা। তাঁদের সামান্য সহায়তাও নতুন করে ঘুরে দাঁড়ানোর পথ তৈরি করতে পারে।


মানবিক বিবেচনায় অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়ে তাদের নতুন করে ঘর বাঁধার স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।