২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, ছুটি ২৯ দিন

প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পিএম
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, ছুটি ২৯ দিন

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


২০২৭ সালের জন্য ২৯ দিনের সরকারি ছুটির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে এর মধ্যে সাপ্তাহিক ছুটি পড়ায় কার্যত ছুটি মিলবে ২২ দিন।


সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আগামী বছরের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিসভার সিদ্ধান্তের বিষয়টি জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।


তিনি জানান, ২০২৭ সালের সরকারি ছুটির তালিকায় ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি রাখা হয়েছে। সব মিলিয়ে সরকারি ছুটি থাকছে ২৯ দিন। তবে সাপ্তাহিক ছুটির সঙ্গে কয়েকটি ছুটি মিলে যাওয়ায় কার্যকর ছুটির সংখ্যা কমে দাঁড়াবে ২২ দিনে।


এমকে/বিএম২৪