১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বেড়ে ২ হাজার ৬০ টাকা
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নতুন দাম ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিইআরসি জানিয়েছে, সোমবার রাত ৮টা থেকে নতুন এ দাম কার্যকর হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্ধারিত দাম বলবৎ থাকবে।
এর আগে গত ২৯ অক্টোবর ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৯৭৬ টাকা করার প্রস্তাব দিয়েছিল বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি।
এমকে/বিএম২৪









