অনুপস্থিতির অভিযোগে বিপ্লব কুমারসহ ৬ পুলিশ বরখাস্ত

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ০৯:০৯ পিএম
অনুপস্থিতির অভিযোগে বিপ্লব কুমারসহ ৬ পুলিশ বরখাস্ত

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক




কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই মো. গোলাম রুহানীসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।


বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।


বরখাস্ত হওয়া অন্য কর্মকর্তারা হলেন মো. ইকবাল হোসাইন, কাজী আশরাফুল আজীম, রাজন কুমার দাস ও সুদীপ কুমার চক্রবর্তী।


প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি চাকরি আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।


এর আগে ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে সাময়িক বরখাস্ত করে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল।


গোলাম রুহানী বর্তমানে সাময়িক বরখাস্ত ও পলাতক রয়েছেন। রাজন কুমার দাসও সাময়িক বরখাস্ত অবস্থায় পলাতক। অন্যদিকে সুদীপ কুমার চক্রবর্তীকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, মো. ইকবাল হোসাইনকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং কাজী আশরাফুল আজীমকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল।


কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগের পর তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে চাকরি থেকে বরখাস্তের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




এমকে/বিএম২৪