ক্যান্সার আক্রান্তের পরিবারকে সেনাবাহিনীর আর্থিক সহায়তা
সূত্রঃ সংগৃহীত
বিপ্লব তালুকদার,খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির লংগদুতে ক্যান্সারে আক্রান্ত এক রোগীর উন্নত চিকিৎসার জন্য তার পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন ও লংগদু জোন।
বুধবার (১২ আগস্ট) ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় ডানে আটারকছড়া এলাকার রিয়েল চাকমার বাবার চিকিৎসার জন্য এ অনুদান দেওয়া হয়। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ওই ব্যক্তির উন্নত চিকিৎসার সুবিধার্থে রিজিয়ন কমান্ডারের নির্দেশনায় লেফটেন্যান্ট শাহরিয়ার নাফিস পরিবারের কাছে আর্থিক সহায়তা হস্তান্তর করেন।
সহায়তা পেয়ে ভুক্তভোগী পরিবার লংগদু জোন ও সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানায়।
সংশ্লিষ্টরা জানান, পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি স্থানীয় মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং মানবিক প্রয়োজনে সহায়তা করে আসছে লংগদু জোন। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এমকে/বিএম২৪









