শরীয়তপুরের ডিএমখালীতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পিএম
শরীয়তপুরের ডিএমখালীতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

সূত্রঃ সংগৃহীত

রবিউল মোল্লা, শরীয়তপুর জেলা প্রতিনিধি


শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় মেধাবী শিক্ষার্থীদের দিনব্যাপী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।


জাঁকজমকপূর্ণ এ আয়োজনে এলাকার বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বকর সিদ্দিক।


প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়নে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ধারাবাহিক সহযোগিতার আশ্বাস দেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সখিপুর থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালা। এ ছাড়া ডিএমখালী ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।



এমকে/বিএম২৪