ছাত্রদল নিয়ে সারজিসের কড়া মন্তব্য

প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ১২:২৭ এএম
ছাত্রদল নিয়ে সারজিসের কড়া মন্তব্য

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হতে পারে।


মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।


স্ট্যাটাসে সারজিস আলম লেখেন, “ছাত্রদল যত দ্রুত ছাত্রলীগের পথ অনুসরণ করবে, তাদের পরিণতিও তত দ্রুত ছাত্রলীগের চেয়েও ভয়াবহ হবে।”


এদিকে একই দিনে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ ও ঢাকা আলিয়া মাদরাসা ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের উপস্থিতিতে একটি অনুষ্ঠান চলাকালে সংঘর্ষের সূত্রপাত হয়।



এমকে/বিএম২৪