প্রথমবার জুটি বাঁধলেন তৌসিফ-মালাইকা

প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০৩:১৯ পিএম
প্রথমবার জুটি বাঁধলেন তৌসিফ-মালাইকা

সূত্রঃ ফাইল ছবি

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় নাট্যাভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে এবার প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন নবাগত অভিনেত্রী মালাইকা চৌধুরী। বড় বোন মেহজাবীন চৌধুরীর পথ অনুসরণ করে অভিনয়ে যাত্রা শুরু করা মালাইকার এই নতুন কাজ নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

তাদের অভিনীত নাটকের নাম ‘আমার রাজ্যে তুমি’। মাসরিকুল আলম পরিচালিত নাটকটি ভালোবাসা, ভাগ্য এবং সম্পর্কের টানাপড়েনকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। এটি শিগগিরই ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। নাটকে তৌসিফ ও মালাইকার পাশাপাশি অভিনয় করেছেন কেয়া পায়েল।

নির্মাতা মাসরিকুল আলম জানান, নাটকটির গল্প এমন কিছু মানুষকে ঘিরে, যারা গভীরভাবে ভালোবাসলেও সময়, ভুল সিদ্ধান্ত এবং ভাগ্যের কারণে এক হতে পারে না। সম্পর্কের জটিলতা এবং বিচ্ছেদের পর মানুষের ভেতরে যে পরিবর্তন ঘটে, সেটিই গল্পের মূল বিষয়। তার আশা, নাটকটি শেষ হওয়ার পরও চরিত্রগুলো দর্শকের মনে দীর্ঘদিন জায়গা করে নেবে।

অভিনেতা তৌসিফ মাহবুবও নাটকটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তার ভাষ্য, গল্পটি পরিচিত আবহের হলেও উপস্থাপনায় রয়েছে নতুনত্ব। একই সঙ্গে মালাইকা চৌধুরীর সঙ্গে প্রথমবারের মতো পর্দায় রসায়ন নিয়েও তিনি আশাবাদী।



এমকে/বিএম২৪