১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা

প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০৪:৫২ পিএম
১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা

সূত্রঃ ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


ভোক্তা পর্যায়ে ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৯৮ টাকা, যা আগে ছিল ১ হাজার ৫২৮ টাকা।


রোববার (২ আগস্ট) বিইআরসির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আগস্ট মাসের জন্য এই নতুন মূল্য ঘোষণা করা হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিটেইলার পর্যায়ে ভোক্তাদের জন্য মূসকসহ এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।


নতুন নির্ধারিত মূল্য রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই দামই বহাল থাকবে।



এমকে/বিএম২৪