ক্যানসার থেকে বাঁচতে অলৌকিক ভূমিকা রাখল সূরা আর রহমান, চিকিৎসকরাও অবাক
সূত্রঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক
পাকিস্তানের জনপ্রিয় প্রবীণ অভিনেতা নওমান ইজাজ ক্যানসার থেকে সুস্থ হয়ে ওঠার অভিজ্ঞতা শেয়ার করে জানিয়েছেন, অসুস্থতার সময়ে নিয়মিত সূরা আর-রহমান তিলাওয়াত তাকে মানসিক ও আধ্যাত্মিক শক্তি জুগিয়েছিল।
সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে নিজের ক্যানসার শনাক্ত ও পরবর্তী সুস্থতার অভিজ্ঞতা তুলে ধরেন এই অভিনেতা।
নওমান ইজাজ জানান, ২০২৪ সালের জুনে তার কানের কাছে একটি টিউমার এবং পেটে লিম্ফোমা ধরা পড়ে। অস্ত্রোপচারের মাধ্যমে একটি টিউমার অপসারণের পর চিকিৎসকেরা তাকে কেমোথেরাপি নেওয়ার পরামর্শ দেন।
রোগ শনাক্ত হওয়ার পর মানসিক ও আধ্যাত্মিক শক্তির জন্য বন্ধু গোহর বাটের পরামর্শে তিনি প্রতিদিন নিয়মিত সূরা আর-রহমান তিলাওয়াত শুরু করেন।
অভিনেতার ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ২৩ জুলাই তার প্রথম কেমোথেরাপি নেওয়ার কথা ছিল। তবে এর আগের দিন, ২২ জুলাই চিকিৎসকেরা নতুন করে পরীক্ষা-নিরীক্ষা করেন। ওই স্ক্যানে তার শরীরে ক্যানসার বা অন্য কোনো টিউমারের অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানান তিনি।
এরপর চিকিৎসকেরা তার কেমোথেরাপি বাতিল করেন। নওমান ইজাজ এই ঘটনাকে আল্লাহর বিশেষ রহমত এবং নিজের জীবনের ‘মিরাকল’ হিসেবে বর্ণনা করেন।
তিনি জানান, এরপর থেকে এখনো প্রতিদিন সূরা আর-রহমান তিলাওয়াত করেন। তার এই ব্যক্তিগত অভিজ্ঞতা ও বিশ্বাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচনার জন্ম দিয়েছে।
তবে চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে ক্যানসার নিরাময়ের কারণ হিসেবে কোনো নির্দিষ্ট ধর্মীয় আমলকে প্রতিষ্ঠিত চিকিৎসা হিসেবে বিবেচনা করা যায় না। নওমান ইজাজের বক্তব্যটি তার ব্যক্তিগত অভিজ্ঞতা ও বিশ্বাসের প্রকাশ।
সূত্র: জিও নিউজ








