আজ অভিনেত্রী ক্যামেলিয়া রাঙ্গার জন্মদিন

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩১ এএম
আজ অভিনেত্রী ক্যামেলিয়া রাঙ্গার জন্মদিন

অভিনেত্রী ক্যামেলিয়া রাঙ্গা। ফাইল ছবি

মো. আবদুল করিম সোহাগ 


কিছু মানুষের পথচলা কেবল সময়ের হিসাবে মাপা যায় না, তাঁদের স্বপ্ন, ভালোবাসা আর সৃজনশীলতার গল্পে তৈরি হয় আলাদা এক পরিচয়। তেমনই একজন অভিনেত্রী ক্যামেলিয়া রাঙ্গা। আজ ২৭ নভেম্বর তাঁর জন্মদিন।


অভিনয়ের প্রতি ভালোবাসা থেকেই ক্যামেলিয়ার পথচলা। বড় পর্দায় ‘নুরু মিয়া ও তার বিউটি ড্রাইভার’ সিনেমায় বিউটি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকদের কাছে পরিচিতি পান তিনি। ফজলুর রহমান বাবুর বিপরীতে তাঁর অভিনয় জায়গা করে নেয় দর্শকের মনে। সিনেমাটিতে অভিনয়ের মাধ্যমে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন এই অভিনেত্রী।


ছোট পর্দাতেও রয়েছে ক্যামেলিয়ার উল্লেখযোগ্য কাজ। অভিনেতা সজলের বিপরীতে এনটিভির জনপ্রিয় নাটক ‘তপস্বিনী’-তে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন তিনি। পাশাপাশি এনএসির (NAC) ব্র্যান্ডের বিজ্ঞাপনেও কাজ করেছেন ক্যামেলিয়া। অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও নিজের উপস্থিতি জানান দিয়েছেন এই অভিনেত্রী।


এবার বড় পর্দায় নতুন কিছু কাজ নিয়ে হাজির হওয়ার অপেক্ষায় রয়েছেন ক্যামেলিয়া। সজল, ভাবনা এবং সাদমান সামির মতো অভিনয়শিল্পীদের সঙ্গে তাঁকে বড় পর্দায় দেখা যাবে। নতুন এসব কাজ নিয়ে দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ। এ ছাড়া আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনেও কাজের সুযোগ তৈরি হয়েছে তাঁর। অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন ক্যামেলিয়া।


ক্যারিয়ারের প্রতিটি নতুন অধ্যায় যেন তাঁর সামনে খুলে দিচ্ছে সম্ভাবনার নতুন দুয়ার। জন্মদিন জীবনের নতুন একটি অধ্যায়ের সূচনা। নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা আর সৃজনশীলতার আলোয় আরও উজ্জ্বল হোক ক্যামেলিয়া রাঙ্গার আগামী দিনগুলো। অভিনয়ের পর্দায় তাঁর গল্প ছড়িয়ে পড়ুক আরও বহু দর্শকের হৃদয়ে। জন্মদিনে এই অভিনেত্রীর জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অফুরন্ত ভালোবাসা।