মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পিএম
মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

এম হেলাল উদ্দিন নিরব, বিশেষ প্রতিনিধি :

মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানির ব্যবসা উন্নয়ন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৮ এপ্রিল) সকালে বান্দরবানের গ্রেন্ড ভ্যালী হোটেল এন্ড রিসোর্টে এ সমাবেশ টি অনুষ্ঠিত হয়। 

লোহাগড়া সার্ভিস সেন্টারের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: আব্দুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে, প্রধান অতিথি ছিলেন, মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানির মাননীয় মূখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সলিম উল্লাহ। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার ডিভিশন সেন্টারের এ্যসিস্টেন্ট ম্যানেজিং ডাইরেক্ট, মুহাম্মদ আজিজুল হক, কক্সবাজার ডিভিশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহমুদুল হক, চট্টগ্রাম রিজিওনের এ এমডি এন্ড ইনচার্জ মোহাম্মদ ইসমাইল,লোহাগড়া সার্ভিস সেন্টারের এসভিপি মুমিনুল হক চৌধুরী, এসভিপি মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রমূখ। 

অনুষ্ঠানে বক্তারা জানান, ২০১৩ সালে যাত্রা শুরু হয়েছে প্রতিষ্ঠানটি। এর পর থেকে ক্রমেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অন্যতম জীবন বীমা তথা ইসলামী শরীয়াহ ভিত্তিক ইসলামী জীবন বীমা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, প্রতিষ্ঠিত হয়েছে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্সুরেন্স। 

তারা আরো বলেন, ইসলামী অর্থনীতি হচ্ছে একটি প্রগতিশীল ও কল্যাণ মূলক ব্যবস্থা। মানুষের পার্থিব ও পরকালীন জীবনের সফলতাই ইসলামী অর্থ ব্যবস্থার মূল লক্ষ্য। ইসলামী অর্থনীতির ন্যায় সমকালীন বিশ্বে ইসলামী বীমা একটি আলোড়ন সৃষ্টিকারী অর্থনৈতিক কর্মকান্ড। 

ইসলামী অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ খাত বিধায় এর সফল বাস্তবায়নের জন্য আধুনিক বিশ্বে নিয়ামক হিসেবে ইসলামী ব্যাংক ও বীমা নিয়ে নিরন্তর গবেষণা এবং উন্নয়ন প্রচেষ্টা চলছে। ফলে একবিংশ শতাব্দীর ঊষালগ্নে আরব-অনারব, প্রাচ্য - পাশ্চাত্যসহ শুধু মুসলিম রাষ্ট্রেই নয় অমুসলিম দেশেও ইসলামী বীমার বিষয়ে সাধারণ মানুষের মাঝে স্বীয় অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে।