কাউখালী থানার অভিযানে ১৩৫ লিটার চোলাই মদসহ ০২ জন আসামী গ্রেফতার

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পিএম
কাউখালী থানার অভিযানে ১৩৫ লিটার চোলাই মদসহ ০২ জন আসামী গ্রেফতার

চাই সুই উ মারমা,  রাঙ্গামাটি প্রতিনিধি:

অদ্য(১৭ এপ্রিল) ২০২৬ইং  রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর দিক-নির্দেশনায় কাউখালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ এনামুল হক চৌধুরীর তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করে ১৩৫ লিটার চোলাই মদসহ ০২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

আজ দুপুর আনুমানিক ১৪:৩০ ঘটিকার সময় কাউখালী থানাধীন বেতবুনিয়া চাইক্রোরুই বাজার এলাকায় চেকপোস্ট পরিচালনাকালে ছনবাড়ী শাহী বিরিয়ানী হাউজের সামনে পাকা রাস্তার উপর হতে অভিযানে অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা ১৩৫ লিটার চোলাই মদ ও ০১টি সিএনজি অটোরিকশাসহ ০২ জনকে আটক করেন।

গ্রেফতারকৃত আসামীরা হলো....

১।মোঃ মাসুম হোসেন( ৪২ )

২।মোর্শেদ আলম( ৪০ )

উদ্ধারকৃত আলামতঃ

 ১৩৫ লিটার চোলাই মদ, ০১টি সিএনজি অটোরিকশা।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কাউখালী থানায় মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।