মহা সাংগ্রাই উৎসব উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য আয়োজন

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১১:০৯ এএম
মহা সাংগ্রাই উৎসব উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য আয়োজন

বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি‌ প্রতিনিধি:

মহা সাংগ্রাই উৎসব উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য ওপেন কনসার্টে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়ি একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক, 

অনুষ্ঠানে বিভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় নৃত্য, সঙ্গীত ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে। পাহাড়ি ও বাঙালি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এ আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমেই শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা সম্ভব। তিনি সকলকে সম্প্রীতির এই বন্ধন অটুট রাখতে একযোগে কাজ করার আহ্বান জানান।

উক্ত আয়োজনটি স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক সাড়া ফেলে এবং পাহাড়ি-বাঙালি সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।