দুবাই প্রবাসী দেশে ফিরেই নিঃস্ব, বিমানবন্দর সিএনজি থেকে থেকে হারাল মূল্যবান ব্যাগ

প্রকাশিত: ২০ জুলাই ২০২৬, ০৯:৪৬ পিএম
দুবাই প্রবাসী দেশে ফিরেই নিঃস্ব, বিমানবন্দর সিএনজি থেকে থেকে হারাল মূল্যবান ব্যাগ

এ আর সুমন:

দুবাই প্রবাসী মেহেরপুর জেলার ১৬ টাকা গ্রামের মোঃ আমিনুল ইসলাম (পিতা: মেছের আলী) প্রায় দুই বছর পর দুই মাসের ছুটিতে আজ, ২০ জুলাই ২০২৬, বাংলাদেশে আসেন।

তাকে বিমানবন্দর থেকে রিসিভ করতে তার বোনের স্বামী মোঃ শহিদুল ইসলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন। বিমানবন্দরের টার্মিনাল থেকে তারা একটি সিএনজি অটোরিকশা ভাড়া করে বিমানবন্দর বাস টিকিট কাউন্টারের সামনে যান।

সেখানে সিএনজির ভাড়া পরিশোধ করে খুলনাগামী বাসের টিকিট কাটতে যাওয়ার সময় আমিনুল ইসলাম লক্ষ্য করেন, তার সঙ্গে থাকা একটি সাইড ব্যাগ নেই। পরে তার মনে পড়ে, ব্যাগটি সম্ভবত সিএনজির ভেতরেই রেখে নেমে গেছেন।

তাৎক্ষণিকভাবে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত এপিবিএন (APBN) পুলিশের কাছে বিষয়টি জানান। পুলিশের সহায়তায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তিনি যে সিএনজিতে উঠেছিলেন, সেটির নম্বর শনাক্ত করা হয়।

সিএনজির নম্বর: ঢাকা মেট্রো-থ ১৬-১৩২৪

পরিবহন: পারভিন পরিবহন

কান্নাজড়িত কণ্ঠে আমিনুল ইসলাম বলেন, “আমার আর কোনো সহায়-সম্বল রইল না। আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি।”

তিনি জানান, হারিয়ে যাওয়া ব্যাগে তার পাসপোর্ট, ফিরতি বিমানের টিকিট, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, প্রায় এক ভরি স্বর্ণ এবং উল্লেখযোগ্য পরিমাণ সংযুক্ত আরব আমিরাতের দিরহাম ছিল।

তিনি আরও বলেন, “এখন আমি না পারছি নিজের বাড়িতে যেতে, না পারছি দুবাই ফিরে যেতে। পরিবারের কাছে কীভাবে এই খবর জানাব, বুঝতে পারছি না।”

এ ঘটনায় সংশ্লিষ্ট সিএনজি ও ব্যাগ উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও তার স্বজনরা।