১ কোটি ২১ লাখ টাকার সড়ক নির্মাণ প্রকল্পের উদ্বোধন

প্রকাশিত: ২০ জুলাই ২০২৬, ১০:১০ পিএম
১ কোটি ২১ লাখ টাকার সড়ক নির্মাণ প্রকল্পের উদ্বোধন

প্রিন্স মন্ডল অলিফ,  বাগেরহাট  প্রতিনিধি:

বাগেরহাটের চিতলমারী উপজেলায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অর্থায়নে ১ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে একটি সড়ক নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকাল ১১টায় উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের মৈজোড়া হেমায়েত খানের হাউস-চরপাড়া সড়কের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মশিউর রহমান খান।

এলজিইডি জানায়, প্রকল্পের আওতায় বড়বাড়িয়া ইউনিয়নের মৈজোড়া এলাকায় এক হাজার মিটার দীর্ঘ সড়ক নির্মাণ করা হবে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শরিফ অ্যান্ড সন্স কাজটি বাস্তবায়ন করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গ্রামীণ সড়ক উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। এ সড়ক নির্মাণ শেষ হলে কৃষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

এ সময় উপজেলা প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মনিরুজ্জামান, সেক্রেটারি জাহিদুজ্জামান নান্না, টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান নাসির, বীর মুক্তিযোদ্ধা সিকদার আব্দুল আলী, বিএনপি নেতা কামরুজ্জামান স্বাধীন, এনসিপির সমন্বয়ক এফ এম জুয়েল, বড়বাড়িয়া ইউনিয়ন জামায়াতের আমির আ. রাজ্জাক, সহ-সভাপতি মাওলানা নেয়ামত শেখ, সেক্রেটারি রুহুল আমিন শেখ, সাংগঠনিক সম্পাদক সাহিদ শেখসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।