দুই উপজেলায় দুইজন বিদ্যুস্পৃষ্ট হয়ে নিহত

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ পিএম
দুই উপজেলায় দুইজন বিদ্যুস্পৃষ্ট হয়ে নিহত

আমতলী (বরগুনা) প্রতিনিধি:

আতাহার সিকদার (৭৫) ও সোহেল খাঁন (৩০) নামের দুইজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছে। নিহত আতাহার সিকদারের বাড়ী আমতলী উপজেলার কলাগাছিয়া গ্রামে এবং সোহেল খাঁনের বাড়ী তালতলী উপজেলার দক্ষিণ কড়াইবাড়িয়া গ্রামে। ঘটনা ঘটেছে রবিবার সকালে।

জানাগেছে, আমতলী উপজেলার কলাগাছিয়া গ্রামের আতাহার সিকদার ফজরের নামাজ পড়ে রাস্তা দিয়ে হাটছিলেন। এমন সময় দেখতে পান বৈদুতিক খুটির একটি তাঁর ছিড়ে রাস্তায় পড়ে আছে। ওই তাঁর তিনি অপসারণ করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হন। একই দিন সকাল ৯ টার দিকে তালতলী উপজেলার দক্ষিণ কড়াইবাড়িয়া গ্রামের আজিজ খাঁনের ছেলে সোহেল খাঁন রান্না ঘরের তাঁরে হাত দেয়। এ সময় তিনি বিদ্যুস্পৃষ্ট হন। তারে রক্ষায় বাবা আজিজ খাঁন এগিয়ে আসলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বজনরা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তৃব্যরত চিকিৎসক ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান সোহেল খাঁনকে মৃত্যু ঘোষনা করেছেন। বাবা আজিজ খাঁনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।

তালতলী থানার ওসি মোঃ শরিফুল ইসলাম বলেন, বাবা ও ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। এর মধ্যে ছেলে মারা গেছেন।

আমতলী থানার ওসি (তদন্ত) মোঃ সাইদুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত বৃদ্ধকে পরিবার দাফন করেছেন।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, নিহতের পরিবার আবেদন করলে আর্থিকভাবে সহায়তা করা হবে।