জায়গা নিয়ে দ্ব'ন্দে ৩ মাসের শিশুকে কোল থেকে নিয়ে হ/ত্যা

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পিএম
জায়গা নিয়ে দ্ব'ন্দে ৩ মাসের শিশুকে কোল থেকে নিয়ে হ/ত্যা

জুয়েল রানা,  নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর কবিরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে সং/ঘর্ষে তিন মাসের এক শিশুর মর্মান্তিক মৃ/ত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, সংঘর্ষের এক পর্যায়ে মায়ের কোল থেকে শিশুটিকে ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিলে ঘটনাস্থলেই তার মৃ/ত্যু হয়।

ঘটনাটি ঘটেছে কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের স্বর্ণকার বাড়িতে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল দুই পক্ষের মধ্যে। এর জের ধরে বাড়িতে উত্তেজনা সৃষ্টি হয়ে সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষ চলাকালে এক পর্যায়ে শিশুটিকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে নির্মমভাবে ছুঁড়ে ফেলা হয়। এতে গুরুতর আহত হয়ে শিশুটি মারা যায়। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নিহ*ত শিশুর মায়ের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।