খাগড়াছড়িতে গীতা শিক্ষার্থীদের মাঝে বস্ত্র বিতরণ
বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি
বাংলা শুভ নববর্ষ উপলক্ষে শ্রীশ্রী কৈবল্য পীঠ গীতা স্কুল ও বাগীশিক গীতা শিক্ষা কমিটি সার্বিক আয়োজনে কৈবল্য পীঠ গীতা স্কুলের এর পক্ষ থেকে গীতা শিক্ষার্থীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
এসময় সকালে খাগড়াছড়ি কৈবল্য পীঠ মন্দির প্রাঙ্গনে ৪০ জন গীতা শিক্ষার্থীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও কৈবল্য পীঠ মন্দিরে সভাপতি অশোক মজুমদার, বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন কৈবল্য পীঠ মন্দিরে সাধারণ সম্পাদক দীলিপ সেন, বাগীশিক গীতা শিক্ষা কমিটি খাগড়াছড়ি জেলা সংসদ এর সভাপতি প্রভাত তালুকদার, বাগীশিক গীতা শিক্ষা কমিটি খাগড়াছড়ি সদর উপজেলা সংসদের সাধারণ সম্পাদক বিপ্লব তালুকদার, শান্তিনগর গীতা আশ্রয়ে সদস্য বলরাম দে,বাগীশিক গীতা শিক্ষা কমিটি খাগড়াছড়ি সদর উপজেলা সংসদের সহ-সাধারণ সম্পাদক মানিক মল্লিক, কৈবল্য পীঠ গীতা শিক্ষালয়ের সদস্য শিবু নাথ, সদস্য জুয়েল দে সহ আরো অনেকেই।









