বজ্রপাতে ছেলে নিহত, বাবা আহত
আমতলী (বরগুনা) প্রতিনিধি:
তালতলী উপজেলার আইশোটেক তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন পায়রা নদীতে বজ্রপাতে জেলে ছেলে অলি উল্লাহ নিহত এবং বাবা লোকমান ফরাজী আহত হয়েছে। ঘটনা ঘটেছে রবিবার সকাল ১০ টার দিকে।
জানাগেছে, তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া গ্রামের লোকমান ফরাজী (৫০) ও তার ছেলে অলিউল্লাহ ফরাজী (২১) পায়রা নদীতে বরশি দিয়ে মাছ ধরতে আইসোটেক তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছে যায়। রবিবার সকাল ১০ টার দিকে বরশি ফেলে অপেক্ষা করছিল। এমন সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত তাদের ট্রলারের পাশে নদীতে আঘাত হানে। এতে বাবা ও ছেলে গুরুতর আহত হয়। ছেলের নাক ও কান দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। বাবা ট্রলার চালিয়ে ছেলেকে নিয়ে বাড়ীতে আসে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তৃব্যরত চিকিৎসক ডাঃ পপি হালদার ছেলে অলী উল্লাহকে মৃত্যু ঘোষনা করেছেন।
নিহত অলী উল্লাহর চাচা বেল্লাল ফরাজী বলেন, বাবা ও ছেলে বরশি ফেলে পায়রা নদীতে মাছ শিকোর করতে গিয়েছিল। আইশোটেক তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছে বরশি ফেলে অপেক্ষা করছিল। ওই সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত ট্রলারের পাশে আঘাত হাতে।এতে বাবা ও ছেলে গুরুতর আহত হয়। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক ছেলে অলীউল্লাহকে মৃত্যু ঘোষনা করেছেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ পপি হালদার বলেন, অলী উল্লাহকে হাসপাতালে আনার পুর্বেই মারা গেছেন এবং বাবাকে চিকিৎসা দেয়া হয়েছে।
তালতলী থানার ওসি মোঃ সাইদুল ইসলাম বলেন, বজ্রপাতে নিহতের বিষয়টি জেনেছি। হাসপাতাল থেকে পরিবার মরদেহ বাড়ীতে নিয়ে যাবেন।
তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম বলেন, নিহতের পরিবারকে আর্থিকভাবে সহায়তা করা হবে।









