ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত -৫ জন

প্রকাশিত: ০৪ জুলাই ২০২৬, ০৬:০২ পিএম
ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত -৫ জন

শাহীন আহমেদ, কুড়িগ্রাম প্রতিনিধি। ৪/৭/২৬

   কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মন্ডলের বাজার মের্সাস অদ্বিতা সুধী কানন ফিলিং স্টেশনের সামনে রাস্তায় একটি ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজন জন নিহত হয়েছে।আহত হয়েছে আরো ৫জন।আহতদের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রত্যক্ষদশী ও পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে একটি ট্রাক ওমেরা গ্লাস সিলিন্ডার নিয়ে রংপুরগামী ও একটি সিএনজি যাত্রী নিয়ে কুড়িগ্রামের রাজারহাটের দিকে আসছিল। রাজারহাটের মন্ডলের বাজার মের্সাস অদ্বিতা সুধী কানন ফিলিং স্টেশনের সামনে এসে পৌছালে ট্রাকটি ও সিএনজিটি মুখোমুখি সংঘষ ঘটে।

এতে সিএনজির এক যাত্রী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আহত হন আরো ৫ যাত্রী।তাদের সেখান থেকে উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভতি করা হয়।এখন পযন্ত মৃত্যুবরণকারী ব্যক্তি ও আহতদের সঠিক পরিচয় পাওয়া যায় নি।

এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ একজন নিহত এবং ৫জন আহতের কথা স্বীকার করে জানান,এখন আমরা স্পটেই আছি।ভেঙে গিয়ে ট্রাক অটোরিক্সা রাস্তা থেকে সরানোর কাজ করছি।